শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-০১-২০২০ ০৩:৫৭ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে, নৈশ প্রহরীকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতের কোন এক সময় চোরেরদল ওই প্রতিষ্ঠানগুলোতে ঢুকে কাগজপত্র তছনছ করেছে এবং নগদ পঁচাশি হাজার দুইশ টাকা নিয়ে গেছে। প্রতিষ্ঠানগুলো হলো মেঘাই ইইউআই উচ্চ বিদ্যালয়, মেঘাই বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেঘাই দাখিল মাদ্রাসা। এরমধ্যে মেঘাই উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল।
বুধবার সকালে কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও থানার অফিসার ইন চার্জ ওই বিদ্যালয়গুলো সরেজমিন গিয়েছেন। মেঘাই ইউআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “দুস্কৃতিকারিরা রাতের কোন এক সময়ে গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নৈশ প্রহরীর কক্ষ বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর আমার কক্ষে ঢুকে কাগজপত্র তছনছ করে ড্রয়ারে রাখা চুরাশি হাজার আটশ টাকা নিয়ে গেছে। তবে কক্ষে থানা কম্পিউটার, প্রিন্টার কোন কিছুই নেয়নি।” এদিকে মেঘাই দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী আব্দুল আজীজকে অচেতন করে সুপারের কক্ষে ঢুকে নগদ চারশ টাকা নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে স্বজনরা ওই নৈশ প্রহরীকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। মেঘাই বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে ঢুকলেও সেখান থেকে কিছুই খোয়া যায়নি বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা পারভীর।
এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে প্রধান শিক্ষক আব্দুল বাকী কাজিপুর থানায় একটি জিডি করেছেন। কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানান, “আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। দেখে ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com