শিরোনামঃ
নিউজরুম ০৮-০১-২০২০ ০৪:০০ অপরাহ্ন |
ভিক্ষুক-প্রতিবন্ধী নারীরাও রেহাই পায়নি ধর্ষক মজনুর হাত থেকে। মজনু কুর্মিটোলায় যে স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ করে একই স্থানে আরও অনেক নারী তার ধর্ষণের শিকার হয়েছে। গ্রেফতারের পর আইনশৃংখলা বাহিনীর কাছে দেয়া প্রাথমিক স্বীকারোক্তিতে এই তথ্য দিয়েছে মজনু। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম।
তিনি বলেন, মজনু একজন সিরিয়াল রেপিস্ট। এর আগে সে ভিক্ষুক ও প্রতিবন্ধী নারীদেরও ধর্ষণ করেছে। মজনু একই স্থানে অনেককে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে।মঙ্গলবার রাতে ধর্ষক সন্দেহে মজনুকে আটক করা হয়। পরদিন সকালে ভিকটিম নিশ্চিত করার পরই তাকে গ্রেফতার দেখানো হয়।
৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল এলকাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী ধর্ষণের শিকার হন।জানা যায়, বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শেওড়ায় বান্ধবীর বাসায় যাচ্ছিলেন ওই ছাত্রী। সন্ধ্যা ৭টার দিকে তিনি ভুল করে কুর্মিটোলায় বাস থেকে নামার পর এক ব্যক্তি তার মুখ চেপে ধরে পাশের নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন।
রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি বিষয়টি বুঝতে পারেন। পরে সেখান থেকে অটোরিকশায় করে বাসায় ফেরার পর রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
এ ঘটনায় ক্যান্টমেন্ট থানায় ওই ছাত্রীর বাবার দায়ের করা মামলায় মজনুকে গ্রেফতার দেখানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com