কামারখন্দে ট্রাকচাপায় হামিদুল ইসলাম নামে এক যুবক নিহত
০৫ মে, ২০২৬ ০৫:৪০ পূর্বাহ্ন

  

কামারখন্দে ট্রাকচাপায় হামিদুল ইসলাম নামে এক যুবক নিহত

মোঃ খায়রুল ইসলাম
০৮-০১-২০২০ ০৩:১২ অপরাহ্ন
কামারখন্দে ট্রাকচাপায় হামিদুল ইসলাম নামে এক যুবক নিহত

খাইরুল ইসলামঃসিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় হামিদুল   ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার রাত ৯ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার   ঝাঐল ওভারব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।হামিদুল উপজেলার চালা শাহবাজপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্তকর্মকর্তা   (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে সড়ক পার হচ্ছিলেন হামিদুল, এ   সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক   হামিদুলকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে   গাছের সঙ্গে ধাক্কা খায়।এতে হামিদুল ঘটনাস্থলেই মারা যান এবং ট্রাকটিরহেলপার আহত হন। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায়   হামিদুলের মরদেহ তার পরিবারের কাছেহস্তান্তর করা৷  হয়েছে।এই ঘটনায় হামিদুলের বাড়ি সহ  সেই এলাকায় চলছে শোকের ছায়া  । 


মোঃ খায়রুল ইসলাম ০৮-০১-২০২০ ০৩:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 665 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com