উল্লাপাড়ায় ১ মন গাঁজাসহ আটক ২
০৪ মে, ২০২৬ ০৩:৩৮ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ১ মন গাঁজাসহ আটক ২

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৮-০১-২০২০ ০১:২৯ পূর্বাহ্ন
উল্লাপাড়ায় ১ মন গাঁজাসহ আটক ২
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাক থেকে ৪৫ কেজি গাঁজা জব্দসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার সরকার। আটকরা হলেন- পাবনা সদরের দক্ষিণ আরবপুর গ্রামের মৃত মোসলেম প্রামাণিকের ছেলে হেলাল (৪৫) ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ফুলমতি গ্রামের মো. বাবুলের ছেলে আলমগীর (২২)। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজার এলাকায় পাবনা থেকে বগুড়াগামী চালতা বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় ট্রাকচালক ও তার সহযোগীকে (হেলপার) আটক করা হয়। এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৮-০১-২০২০ ০১:২৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 427 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com