বেলকুচিতে টাকা ছাড়া মেলেনা বয়স্ক ও বিধবা ভাতার কার্ড
২৪ এপ্রিল, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ন

  

বেলকুচিতে টাকা ছাড়া মেলেনা বয়স্ক ও বিধবা ভাতার কার্ড

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৭-০১-২০২০ ০৮:৫৫ অপরাহ্ন
বেলকুচিতে টাকা ছাড়া মেলেনা বয়স্ক ও বিধবা ভাতার কার্ড
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে টাকা ছাড়া মেলেনা বয়স্ক ও বিধবা ভাতার কার্ড। বয়স্ক ও বিধবারা ভাতার কার্ড নিতে টাকা দিতে হয় পৌর কাউন্সিলর, ইউপি সদস্যে ও চেয়ারম্যানের প্রতিনিধিকে। অসচ্ছল বয়স্ক ও বিধবাদের বাদদিয়ে টাকার বিনিময়ে ভাতার কার্ড দেয়া হচ্ছে সচ্ছলদের। এমনই অসচ্ছল এক কৃষক বেলকুচি পৌর সভার ২নং ওয়ার্ডের রতনকান্দি গ্রামের মৃত জনাব আলী মন্ডলের ছেলে নুর মোহাম্মদ। তার বয়স ৮০ পেরিয়ে গেলেও অর্থের অভাবে এখনও মেলেনি বয়স্ক ভাতার কার্ড। একই অবস্থা পৌরসভার চন্দনগাঁতী গ্রামের মৃত রবি চন্দ্র দাসের স্ত্রী বাতাসী বালা (৭৫), মুকুন্দগাতী গ্রামের মৃত ওয়ারেজের স্ত্রী শেফালী (৭০), চালা গ্রামের মৃত শকিমুদ্দিনের ছেলে ওয়াজেদ আলী (৭২), মৃত রসুলদীর ছেলে আজগর আলী শেখ (৬৯), ক্ষিদ্রমাটিয়া গ্রামের মৃত হবিবর রহমানের স্ত্রী খোদেজা খাতুন (৬৭), বয়রাবাড়ী গ্রামের মৃত তোছির মন্ডলের ছেলে ফজল মন্ডল (৬৭) সহ অনেকেই পায়নি ভাতার কার্ড। নুর মোহাম্মদ, বাতাসি বালা, শেফালী, ওয়াজেদ আলী জানান, আমরা গরিব মানুষ পৌর কাউন্সিলরের লোক আমাদের কাছে ৫ হাজার করে টাকা চায়। টাকা দিতে না পাড়ায় আমাদের ভাতার কার্ড দেয় না। এবিষয়ে বেলকুচি পৌর কাউন্সিলরদের সাথে কথা বললে তারা জানান, আমরা ও আমাদের প্রতিনিধিরা কোন বয়স্ক ও বিধবাদের নিকট থেকে টাকা নেয়া হয়না। এ বিষয়ে জানতে চাইলে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান বলেন, কার্ড দেয়ার বিষয়ে অর্থ হাতিয়ে নেয়া বেআইনি। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার কার্ড দিতে কোন জনপ্রতিনিধি অর্থ নিতে পারবেনা। কেও টাকা নিলে যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহন করা হবে। তবে আপনাদের কাছে এরকম কেও থাকলে জানাবেন, কার্ডের ব্যাবস্থা করা হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭-০১-২০২০ ০৮:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1469 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com