বেললকুচিতে ভ্রাম্যমান আদালতে ২ জনকে অর্থদন্ড ও কারাদন্ড
১৮ মে, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বেললকুচিতে ভ্রাম্যমান আদালতে ২ জনকে অর্থদন্ড ও কারাদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৭-০১-২০২০ ০৮:৪০ অপরাহ্ন
বেললকুচিতে ভ্রাম্যমান আদালতে ২ জনকে অর্থদন্ড ও কারাদন্ড
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক সসেবন ও যযৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে অর্থদণ্ড ও কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত-ই-জাহান। এসময় উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক হাফিজা খাতুন, ইব্রাহী খলিল, বেলকুচি থানা উপ-পরিদর্শক মিজান সহ আরও অনেক। অভিযানের সময় মাদকদ্রব্য সেবনের দায়ে ধুকুরিয়াবেড়া গ্রামের আব্দুল করিমের ছেলে দুলাল মিয়াকে নগদ ৫'শ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ঐ একই গ্রামের মৃত মাওলানা আলী আহম্মদের ছেলে হেলাল উদ্দিনকে মাদক সেবন সহযোগিতা ও যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত-ই-জাহান জানান, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন থেকে এক মাদকসেবীকে মাদক সেবনের দায়ে ৫শ টাকা জরিমানা ও ৬ মাসের কারদন্ড এবং তাকে সহযোগিতা ও যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। পরে অভিযান পরিচালনার সময় জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৭-০১-২০২০ ০৮:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1085 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com