শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৭-০১-২০২০ ১২:২৮ অপরাহ্ন |
সলঙ্গা প্রতিনিধি : জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সলঙ্গা প্রতিনিধি ও সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সদস্য মাসুম বিল্লাহ এর দাদী,সলঙ্গার আমশাড়া গ্রামের ড: আব্দুস সামাদ এর মা জহুরা বেওয়া (৭৫) বার্ধক্য জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইবনে সিনা হসপিটালে সোমবার সকাল ৭ টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ( ইন্না লিল্লাহি,,,,রাজিউন)। মৃত্যু কালে ৬ ছেলে, নাতি -নাতনি,আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর আমশাড়া ফাজিল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে গ্রামের কবর স্থানে দাফন করা হয়। তার জানাজা নামাজে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ হাজার হাজার মুসুল্লিয়ানে কেরাম উপস্থিত হয়ে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com