প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের ইন্তেকাল খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার দিবাগত রাত
সাড়ে ৩ টার দিকে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল
করেন। ইন্না লিল্লাহি.....রাজিউন। সোমবার বাদ আসর জামতৈল ধোপাকান্দি
সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে চর টেংরাইল কেন্দ্রীয় কবরস্থানে
তার দাফনকার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।
তার এ অকাল মৃত্যুতে অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সবাই শোক প্রকাশ করেছেন।
মোঃ খায়রুল ইসলাম ০৭-০১-২০২০ ০১:৫৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে এবং 712 বার দেখা হয়েছে।