শিবগঞ্জের মাঝিহট্টে শীতার্থদের মাঝে আওমীলীগের শীতবস্ত্র বিতরণ
০৩ মে, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন

  

শিবগঞ্জের মাঝিহট্টে শীতার্থদের মাঝে আওমীলীগের শীতবস্ত্র বিতরণ

নিউজরুম
০৭-০১-২০২০ ০১:২৭ পূর্বাহ্ন
শিবগঞ্জের মাঝিহট্টে শীতার্থদের মাঝে আওমীলীগের শীতবস্ত্র বিতরণ
শিবগঞ্জ প্রতিনিধিঃ শিবগঞ্জের মাঝিহট্টে আওয়ামীলীগের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মাঝিহট্ট উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. ছামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে শেষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মির্জারুল আলম শাহজাদা চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হাবিবুল মাষ্টার, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, রেজাউল করিম চঞ্চল, মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাহার হোসেন নাজু, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, বুড়িগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ।

নিউজরুম ০৭-০১-২০২০ ০১:২৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 179 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com