বেলকুচিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৬-০১-২০২০ ০৭:২০ অপরাহ্ন
|
|
বেলকুচিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে শাখিল নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে দশ পিছ ইয়াবাসহ তাকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (০৬ জানুয়ারী) বেলকুচি পৌর এলাকার চরচালাস্থ সিঙ্গার শোরুমের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ সাকিল (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা বিক্রির সময় আটক করা হয়। তার শরীর তল্লাশী করে ১০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত সাকিল মুকুন্দগাঁতী পশ্চিম পাড়া গ্রামের মোঃ বাবলুর ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ সঙ্গীয় ফোর্সসহ বেলকুচি পৌর এলাকার চরচালাস্থ সিঙ্গার শোরুমের সামনে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে (১০) দশ পিছ ইয়াবাসহ সাকিল নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার নামে থানায় ইতিপুর্বের মামলা রয়েছে। এবারও তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৬-০১-২০২০ ০৭:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 765 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ