শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৬-০১-২০২০ ০৫:৪৪ অপরাহ্ন |
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আয়েশা বেগমকে আটক করেছে র্যাব-১২। আটককৃত আয়েশা এনায়েতপুর থানার খামার বেতিলচর গ্রামের রজব আলী মির্জার স্ত্রী। র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার প্রেসবিজ্ঞপ্তিতে সোমবার সকাল ১০টার দিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার আয়েশার নিজ বাড়িতে অভিযান চালিয়ে প্রায় দেড়কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।এব্যাপারে এনায়েতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com