শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-০১-২০২০ ০৫:৪২ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতা মামলায় ইউনিয়ন জামায়াতের আমির আশরাফুল আলম মুত্তালিব (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। সে বালসাবাড়ি ইসলামপুর গ্রামের আবুল হোসেন ছেলে এবং দূর্গানগর ইউনিয়ন জামায়াতের আমির। সোমবার দুপুরে বালসাবাড়ি এলাকা থেকে তাকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
বিষয়টি নিশ্চিত করে উলাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন শাহ্ পারভেজ জানান গ্রেফতারকৃত জামায়াত নেতা আশরাফুল আলম মুত্তালিবের নামে থানায় একাধিক নাশকতার অভিযোগে মামলা রয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com