শীতজনিত রোগে শিশুর মৃত্যু
০৫ মে, ২০২৬ ০৫:৪০ পূর্বাহ্ন

  

শীতজনিত রোগে শিশুর মৃত্যু

নিউজরুম
০৬-০১-২০২০ ০৪:০৩ অপরাহ্ন
শীতজনিত রোগে শিশুর মৃত্যু

শীতজনিত রোগে আক্রান্ত হয়ে দিনাজপুরের নবাবগঞ্জে মো. আল মাহিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো, বাবু মিয়া কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার (৬ জানুয়ারি) গভীর রাত ৩টায় নবাবগঞ্জ উপজেলার পদুমহার গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আল মাহিদ (৫) পদুমহার গ্রামের জুয়েল রহমানের ছোট ছেলে।

শিশুর বাবা জুয়েল হোসেন কালের কণ্ঠকে বলেন, রবিবার (৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আল-মাহিদের হালকা পাতলা পায়খানা ও বমি হয়। রাত ১০টার পর থেকে শীত বেশি হওয়ার কারণে মাহিদের অসুস্থতা আরো বেড়ে যাওয়ায় স্থানীয় এক ডাক্তারের কাছে যান। পরে স্থানীয় ওই ডাক্তারের পরামর্শে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতাল নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করে।


নিউজরুম ০৬-০১-২০২০ ০৪:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 115 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com