বাস-মাইক্রো সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত
০৫ মে, ২০২৬ ০৫:৩৯ পূর্বাহ্ন

  

বাস-মাইক্রো সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত

নিউজরুম
০৬-০১-২০২০ ১০:১৬ পূর্বাহ্ন
বাস-মাইক্রো সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত

 ফরিদপুরে সদর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন।সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।করিমপুর হাইওয়ে থানার ওসি সফুর রহমান জানান, মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে ঘটনাস্থলেই একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধারের কাজ চলছে বলে জানান ওসি।


নিউজরুম ০৬-০১-২০২০ ১০:১৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 133 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com