কাজিপুরে জমি নিয়ে বিরোধে খুনঃ আটক এক
১৮ মে, ২০২৬ ০২:৪২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে জমি নিয়ে বিরোধে খুনঃ আটক এক

আব্দুল জলিল
০৫-০১-২০২০ ০৮:৩৯ অপরাহ্ন
কাজিপুরে জমি নিয়ে বিরোধে খুনঃ আটক এক
কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় আব্দুল মজিদ নামে এজাহারভূক্ত এক আসামীকে আটক করেছে থানা পুলিশ। সে ভানুডাঙ্গা গ্রামের খোশাল খার পুত্র। রবিবার বিকেলে উপজেলার পরানপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানার এসআই পার্থ তাকে আটক করে। থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমান জানান, ‘ আটককৃত আসামীকে জেলহাজতে পাঠানো হয়েছে।” উল্লেখ্য উপজেলার ভানুডাঙ্গা গ্রামে গত ২৩ ডিসেম্বর বাড়ির জমি নিয়ে মারামারির ঘটনায় একই গ্রামের হবি খা মারাত্মক আহত হয়। পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা গত শুক্রবার তিনি মারা যান। এই ঘটনায় ওইদিন দুপুরে নিহতের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করে কাজিপুর থানায় মামলা দায়ের করেন।

আব্দুল জলিল ০৫-০১-২০২০ ০৮:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 177 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com