শিরোনামঃ
আব্দুল জলিল ০৫-০১-২০২০ ১২:২৫ অপরাহ্ন |
কাজিপুর প্রতিনিধিঃ কাজিপুরে শহিদ এম মনসুর আলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলায় টাইব্রেকারে মাইজবাড়ি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়ার বাগবাড়ি ফুটবল একাদশ। উপজেলার সোনামুখী মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন করেন কাজিপুরের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি জজ ঠাকুরগাও জনাব আবু তালেব, উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন, প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক. সোনামুখী ইউনিয়ন আ.লীগের সভাপতি আজগর আলী মন্ডল, সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার. খেলা পরিচালনা কমিটির সভাপতি ইমরান মাহমুদ সজল, সাধারন সম্পাদক মুসলিম উদ্দিন সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশাদুল ইসলাম প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com