বেলকুচিতে গভীর রাতে হিউম্যান রাইটসের বাড়ী-বাড়ীতে শীতবস্ত্র বিতরণ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৪-০১-২০২০ ০৮:৩৪ অপরাহ্ন
|
|
বেলকুচিতে গভীর রাতে হিউম্যান রাইটসের বাড়ী-বাড়ীতে শীতবস্ত্র বিতরণ
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে শীতের তীব্রতা প্রচণ্ড আকার ধারণ করেছে। আর এ শীতে হিউম্যান রাইটস্ এন্ড পিস ফর বাংলাদেশের সহযোগিতায় গভীররতে বাড়ী-বাড়ী গিয়ে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে।
শুক্রবার দিবাগত রাত ১টায় দিকে হিউম্যান রাইটস্ এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষথেকে বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামে শীতার্ত অসহায় মানুষকে কম্বল জড়িয়ে দিতে দেখা যায় তাদের। এ সময় তারা প্রায় শতাধিক শীতবস্ত্র বিতরণ করে।
এসময় বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, হিউম্যান রাইটস্ এন্ড পিস ফর বাংলাদেশের সিরাজগঞ্জ শাখার সভাপতি এ্যাডঃ শহিদুল ইসলাম, বেলকুচি পৌর কাউন্সিলক আলম প্রামানিক, বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা থেকে আগত সাংবাদিক জহুরুল হক, মুক্তার হোসেনসহ গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
শীত মৌসুমে পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে অসহায় লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে হিউম্যান রাইটস্ এন্ড পিস ফর বাংলাদেশের সিরাজগঞ্জ শাখার সভাপতি এ্যাডঃ শহিদুল ইসলাম জানান।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৪-০১-২০২০ ০৮:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 579 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ