শিরোনামঃ
নিউজরুম ০৪-০১-২০২০ ০৬:০৭ অপরাহ্ন |
কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাড. গৌতম চক্রবর্তীর মাতা ইন্দ্রিরা চক্রবর্তী (৯৭) শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নাগরপুর সদর (চৌধরীবাড়ী) নিজ বাসভবনে পরলোক গমন করেন। শনিবার সন্ধ্যায় মামুদনগর কেন্দ্রীয় শ্মশানে মরহুমের শেষকৃতি সম্পন্ন করা হবে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও নাতি-নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও তার মৃত্যুতে উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com