নাগরপুরে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা
০৫ মে, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ন

  

নাগরপুরে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা

নিউজরুম
০৪-০১-২০২০ ০৬:০২ অপরাহ্ন
নাগরপুরে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ কর্মজীবী সমিতি ঢাকা কর্তৃক শনিবার সকালে উপজেলার ভারড়া ইউনিয়নের শাহাজানী এম এম করিম উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরন ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহত্তর ময়মনসিংহ কর্মজীবী সমিতির প্রধান উপদেষ্ঠা, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সাবেক সচিব মো. হুমায়ুন খালিদের  সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সদস্য ও যুগ্ন-সচিব মো. রেজাউল করিম, নাগরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, ইঞ্জিনিয়র মো. নাছির উদ্দিন, ভারড়া ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন তালুকদার , মনিরুল বারি তালুকদার, মো. আবুল কাসেম মিয়া, আইয়ুব তালুকদার প্রমুখ। 
এ সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


নিউজরুম ০৪-০১-২০২০ ০৬:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 442 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com