শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-০১-২০২০ ০৫:৩৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ শনিবার উল্লাপাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে টিআর কাবিখা প্রকল্পের আওতায় অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্র কাযার্লয় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোট ৪২ লাখ টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোর্শেদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ মোঃ মাহবুবুর রহমান ভুইয়া, সলপ ইউপিন চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিতরণকৃত অর্থে উপজেলার ৮০ হাজার গবাদি পশুকে ভ্যাকসিন প্রদান, ২৮ কিলোমিটার রাস্তা মেরামত ও বৃক্ষরোপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন পরিচ্ছন্নতা কর্মী সরবরাহ এবং ১৭ টি ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com