সিরাজগঞ্জে সেচ্ছাসেবী সংগঠন স্পন্দনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন
০৫ মে, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে সেচ্ছাসেবী সংগঠন স্পন্দনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

নিউজরুম
০৪-০১-২০২০ ০৭:৫৩ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে সেচ্ছাসেবী সংগঠন স্পন্দনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন
নিজস্ব প্রতিনিধিঃ"একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক প্রাণের স্পন্দন " এই মূল স্লোগানকে বুকে ধারণ করে স্পন্দন পরিবারের পথ চলা। আর এর মাঝেও স্পন্দন পরিবারের কিছু ব্যতিক্রমী কার্যক্রম শীতার্তদের মাঝে একটু উষ্ণতার ছোয়া ছড়িয়ে দেয়া। "উষ্ণতার চাঁদর জড়িয়ে, মানবতা আসুক ফিরে" এই স্লোগানকে সামনে রেখে, স্পন্দন (একটি স্বেচ্ছাসেবী সংগঠন) সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ৩রা জানুয়ারি ২০২০, শুক্রবার। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্পন্দন এর প্রধান উপদেষ্টা ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর সুযোগ্য অধ্যক্ষ, প্রকৌশলী আবদুল হান্নান খান, স্পন্দন এর উপদেষ্টা ও অত্র ইন্সটিটিউট এর একাডেমিক ইনচার্জ, খ.ম.রওশন হাবিব সহ স্পন্দন এর সকল সম্মানিত উপদেষ্টাবৃন্দ & স্পন্দন এর আহ্বায়ক জুবায়ের শেখ, ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার্দী শুভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসাইন, যুগ্মঃসাংগঠনিক সম্পাদক আবু তালহা সরকার, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ হা-মীম, ভারপ্রাপ্ত উপ-দপ্তর সম্পাদক আশিকুর রহমান জীম, উপ-প্রচার সম্পাদক সামাউন সাব্বির সহ স্পন্দনের সকল সদস্য ও কর্মীবৃন্দ। স্পন্দন এর কর্মীরা শুধু রক্তদানে সীমাবদ্ধ নয় তারা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ সহ মানবিক ও সামাজিক স্বেছায় শ্রমের মধ্যদিয়ে মানুষের পাশে দাঁড়ান স্পন্দন পরিবারের একদল স্বেচ্ছাসেবকরা।তারা সকলেই সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট পরিবারের শিক্ষার্থী।

নিউজরুম ০৪-০১-২০২০ ০৭:৫৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 437 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com