সিরাজগঞ্জে পাশে আছি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
০৫ মে, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে পাশে আছি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৩-০১-২০২০ ১০:৫৫ অপরাহ্ন
সিরাজগঞ্জে পাশে আছি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
জহুরুল ইসলাম: “সেবার মানসিকতায় পথ চলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন “পাশে আছি” ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচি-চৌহালী ও এনায়েতপুরের দুইশতাধীক অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীত বস্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে, চৌহালির মধ্যশিমুলিয়া চর অঞ্চল, বেলকুচির রান্ধুনিবাড়ী, সমেসপুর, তামাই রোড, সুবর্ণসারা তেলপাম্প, কামারপাড়া, এনায়েতপুরের বেতিল পর্যন্ত রাস্তার পাশে অবস্থিত ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে সামাজিক সংগঠন “পাশে আছি” ফাউন্ডেশনের শীত বস্র বিতরণ করা হয়েছে। উক্ত শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন “পাশে আছি” ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু হুরায়রা বিজয়। এসময় আরও উপস্থিত ছিলেন, রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ, পাশে আছি ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ডাঃ রুহুল আমিন। ফাউন্ডেশন এর সেক্রেটারি মোঃ রিহান আহমেদ সুমন, আসাদুল ইসলাম, ফয়ছাল আহমেদ, সদস্য মাহবুব হাসান, মিলন, মামুন, হাসান, রাকিব হোসেন, ওমর ফারুক, মোঃ সেলিম সহ অন্যান্য সদস্য বৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৩-০১-২০২০ ১০:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 443 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com