শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০১-২০২০ ০৪:২৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে গরীব ও অসহায় শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন লাইফগার্ড।
শুক্রবার বিকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম মাদ্রাসা মাঠে ১৫০জন গরীব ও অসহায় শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সেচ্ছাসেবী সংগঠন লাইফর্গাড এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. বদরুল ইসলাম বলেন, লাইফগার্ড সর্বদা অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সদা প্রস্তুত। ২০১৬ সাল হতে লাইফগার্ড যাত্রা শরু করে। লাইফগার্ডের সদস্য সংখ্যা প্রায় ৬০জন। যারা সকলেই বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেচ্ছাসেবী সংগঠন লাইফগার্ড প্রতি বছর বিভিন্ন কার্যক্রমের ন্যায় এবছরও লাইফগার্ড তাদের কার্যক্রম পরিচালনা করে। লাইফগার্ডের সকল কার্যক্রম নিজেদের অর্থে পরিচালনা করা হয়।এবছরও তারা তাদের ১১তম কাজের অংশ হিসেবে তাদের নিজেদের অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেচ্ছাসেবী সংগঠন লাইফগার্ডের সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সদস্য রিয়াদ, হৃদয়, সিফাত, আবির, মুন্না, সুমন, রাব্বী, সাদ্দাম ও জাকির হোসেন উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com