শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০১-২০২০ ০১:৩৩ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ বলেছেন আওয়ামীলীগ সরকার কারীগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এদেশে শিক্ষা মান বাড়িয়েছেন জননেত্রী শেখ হাসিনা সরকার।
শুক্রবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ জেআই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ২০ বছর পুর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
এমপি আব্দুল আজিজ বলেন, বঙ্গবন্ধুর যদি জম্ম না হতো তাহলে বাংলাদেশের জম্ম হতো না। আজ আমরা স্বাধীনভাবে চলতে পারি শুধু বঙ্গবন্ধুর জন্য।
অভিভাবক ও শিক্ষার্থীরাদের উদ্যেশে আরো বলেন, যারা মাদক গ্রহণ করে তারা আমাদের শত্রæ, সমাজের শত্রæ ও দেশের শত্রæ। মাদক শুধু সমাজ নয়, দেশকেও ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স। আমরা মাদক খাবো না বা খেতে দিবো না। কাউকে মাদক গ্রহণ বা ব্যবসার সাথে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে থানায় খবর দিন। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নয়। শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত। একদিন তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। তাই এখন থেকে মাদককে ‘না’। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি। এ সময় তাড়াশ জেআই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ২০ বছর পুর্তি উৎসব অনুষ্ঠানে অধ্যক্ষ মো. সোলায়মান হোসেন কবিরের সভাপত্বিতে শিক্ষক মির্জা ফারুকের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, ঢাকা নিপসনের অধ্যাপক ডা. হাফিজা সুলতানা, বাংলাদেশ আইসিটি মন্ত্রনালয়ের উপসচিব ও প্রকল্প পরিচালক ড.অশোক কুমার রায়, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও তাড়াশ জেআই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জাফর ইকবাল প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com