বেলকুচিতে বিদ্যালয়ের সেশনচার্জ বিড়ম্বনায় অভিভাবকরা
২৬ এপ্রিল, ২০২৬ ০৩:৫৫ অপরাহ্ন

  

বেলকুচিতে বিদ্যালয়ের সেশনচার্জ বিড়ম্বনায় অভিভাবকরা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০২-০১-২০২০ ০৭:১০ অপরাহ্ন
বেলকুচিতে বিদ্যালয়ের সেশনচার্জ বিড়ম্বনায় অভিভাবকরা
জহুরুল ইসলাম: নতুন বছরের শুরুতে সিরাজগঞ্জের বেলকুচির সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ হিসাবে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়। সরকারী নির্দেশ অনুযায়ী বই বিতরণ করা হলেও নতুন বছরের ছাত্র-ছাত্রীদের সেশনচার্জ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন অধিকাংশ স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা। তেমনি কামারপাড়া লতিফা শাহজাহান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পড়ুয়া সুমাইয়া খাতুনের বাবা আব্দুর রাজ্জাক জানান, আমার মেয়ে এবছর ৮ম শ্রেণীতে উঠেছে। সে বিদ্যালয়ে নতুন বইয়ের জন্য গেলে তার শিক্ষকেরা টাকা ছাড়া নতুন বই দেয়নি। সরকারী নিয়ম অনুযায়ী ফ্রিতে বই দেওয়ার কথা থাকলেও বই নিতে টাকা লাগছে। এটা কি নতুন বইয়ের জন্য টাকা আদায় নাকি সেশনচার্জ। যদি নতুন বইয়ের জন্য হয় তাহলে আমরা কেমন করে ছেলেমেয়েকে পড়াশোনা করাবো? অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবাইয়া সুলতানা এই প্রতিবেদককে জানান, আমরা আসলে বই বাবদ কোন টাকা নেই না। আমরা সেশনচার্জ বাদব টাকা নিয়ে থাকি। এটা হয়তো ঐ ছাত্রীর বোঝার ভূল ছিল। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা জানান, নতুন বই নিতে কোন টাকা লাগে না। তবে প্রতি বছর সেশনচার্জ নেওয়া সরকারী নির্দেশনা রয়েছে। এখানে স্কুল কর্তৃপক্ষ ৮'শ টাকা থেকে ১২'শ টাকা পর্যন্ত নিতে পারবে শুধু সেশনচার্জের জন্য।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০২-০১-২০২০ ০৭:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 562 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com