শিরোনামঃ
নিউজরুম ০২-০১-২০২০ ০৪:১৪ অপরাহ্ন |
তিনদিন আগে চেলসির বিপক্ষে ঘরের মাঠেই অনেকটা সময় এগিয়ে থেকে শেষ দিকে দুই গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরেছিল আর্সেনাল। কিন্তু এবার আর ভুল করেনি ‘গানার্স’ নামে পরিচিত দলটি। পাঁচ ম্যাচে পয়েন্ট হারানোর পর ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয়ের দেখা পেলো তারা। বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ম্যানইউকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরল স্বাগতিক আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল পায় আর্সেনাল। ম্যাচের ৮ম মিনিটে ফরাসি ডিফেন্ডার নিকোলা পেপে দলকে এগিয়ে দেন। এরপর ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাপাস্তাথোপুলস।
বাকি সময়ে আর কোনও গোল না হলে ২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গানাররা। এই জয়ে টেবিলের দশম স্থানে উঠে এলো দলটি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com