হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধান নিহত
০৫ মে, ২০২৬ ০৫:৪১ পূর্বাহ্ন

  

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধান নিহত

নিউজরুম
০২-০১-২০২০ ০৪:১৩ অপরাহ্ন
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধান নিহত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ওয়াই মিং। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) হেলিকপ্টারটি জরুরি অবতরণ করার পরে বিধ্বস্ত হয়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শিহ শুন-ওয়েন জানায়, হেলিকপ্টারটিতে সেনাপ্রধানসহ ১৩ জন ছিলেন। ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাইপের এক পাহাড়ে ইউএইচ-৬০ এম মডেলের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

সেনাদের সঙ্গে সাক্ষাতের নিয়মিত সফরে থাকার সময় এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও সাত সামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা আগামী তিনদিন বন্ধ রাখার কথা জানিয়েছে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের কার্যালয়।

বিবৃতিতে বলা হয়েছে, কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা উদ্ধার অভিযানে মনোযোগ কেন্দ্রীভুত করবে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে।
সূত্র : আল-জাজিরা


নিউজরুম ০২-০১-২০২০ ০৪:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 228 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com