শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০১-২০২০ ০৮:৫৯ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সারাদেশের ন্যায় মুজিব বর্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চৌপাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাইফুজ্জামান আলমের সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,চৌপাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সাংবাদিক শায়লা পারভীন, প্রধান শিক্ষক রবিজুল করিম, শিক্ষক আব্দুর রাজ্জাক রিন্ট, সারোয়ার হোসেন, আব্দুল বারি মুকুল ও খন্দকার হাফিজুর রহমানসহ অভিভাবকবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com