উল্লাপাড়ায় উৎসবমুখর পরিবেশে কয়ড়া খাদিজা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত
০৪ মে, ২০২৬ ০৭:০২ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় উৎসবমুখর পরিবেশে কয়ড়া খাদিজা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-০১-২০২০ ০৮:৫৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় উৎসবমুখর পরিবেশে কয়ড়া খাদিজা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২০ শিক্ষাবর্ষে পহেলা জানুয়ারিতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বই উৎসব পালিত হয়েছে। বেলা একটার দিকে উপজেলার কয়ড়া খাদিজা সাঈদ উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত বই উৎসবে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্কুল কমিটির সভাপতি গাজী খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ শামসুল আলম, উল্লাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার, সাপ্তাহিক জনতার সংগ্রামের সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজুল ইসলাম সবুজ, কয়ড়া খাদিজা সাঈদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম হিরা, শিশির আলম, ভুমি দাতা মোঃ আমির হোসেন, শিক্ষক মোঃ আবু সুফিয়ান প্রমুখ । উপজেলার গ্রামাঞ্চলের ওই কয়ড়া খাদিজা সাঈদ উচ্চ বিদ্যালয় থেকে জে এস সি পরীক্ষায় ৩১ জন এ+ প্লাস পেয়েছে । এছাড়াও উপজেলা উল্লাপাড়া এইচ,টি,ইমাম স্কুল এন্ড কলে, পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়,সানফ্লাওয়ার স্কুল, গাড়লগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-০১-২০২০ ০৮:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 187 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com