শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উদ্ভাসিত
০৪ মে, ২০২৬ ০৭:০৪ পূর্বাহ্ন

  

শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উদ্ভাসিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-০১-২০২০ ০৭:৫১ অপরাহ্ন
শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উদ্ভাসিত

উল্লাপাড়া প্রতিনিধিঃ "শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পহেলা জানুয়ারি সকালে পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার সাংসদ তানভীর ইমামের নির্দেশনায় তার নির্বাচনী এলাকার গয়হাট্টা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়, ভেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেংড়ী দাখিল মাদ্রাসা, পুকুরপাড় ফাজিল মাদ্রাসা, ঘিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কুশল এবং নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করে বই বিতরণ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিন ভূঁইয়া,পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক তাকমিদুর রহমান দুলাল ছাত্রলীগের সভাপতি আল আমিন, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ও পূর্ণিমাগাঁতী ইউপি সদস্য আব্দুর রউফ সহ প্রমুখ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-০১-২০২০ ০৭:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 320 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com