উল্লাপাড়ায় বই উৎসব
০৪ মে, ২০২৬ ০৮:০৫ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় বই উৎসব

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-০১-২০২০ ০৬:২৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় বই উৎসব

উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার উল্লাপাড়ার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বণার্ঢ্য আয়োজনে ২০২০ শিক্ষাবর্ষের বই উৎসব অনুষ্ঠিত হয়। সকালে উল্লাপাড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল করিম অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসব উদ্বোধন করেন। স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে উৎসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ম্যানেজিং কমিটি সদস্য নাজমুল হাসান, সাংবাদিক আবু বকর সিদ্দিক বাবু, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুল, সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়, পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক ভাবে বই উৎসবের আয়োজন করে।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-০১-২০২০ ০৬:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 251 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com