তাড়াশে নতুন বই বিতরণ করলেন অধ্যাপক আব্দুল আজিজ এমপি
২৬ এপ্রিল, ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন

  

তাড়াশে নতুন বই বিতরণ করলেন অধ্যাপক আব্দুল আজিজ এমপি

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০১-০১-২০২০ ০৬:২৫ অপরাহ্ন
তাড়াশে নতুন বই বিতরণ করলেন অধ্যাপক আব্দুল আজিজ এমপি

আশরাফুল ইসলাম রনি :
সারাদেশের ন্যায় মুজিব বর্ষে সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ওবায়দুল্লাহ সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মো. আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আখতারুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার আব্দুল লতিফ, মাহমুদুর রহমানসহ আরো অনেকেই।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-০১-২০২০ ০৬:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 261 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com