চৌহালীতে বই বিতরন উৎসব নববর্ষে এনায়েতপুর ইসলামীয়া স্কুলে মেধাবীদের বিনা বেতনে পড়ানোর ঘোষনা
২৭ জুন, ২০২৬ ০৯:২৫ অপরাহ্ন

  

চৌহালীতে বই বিতরন উৎসব নববর্ষে এনায়েতপুর ইসলামীয়া স্কুলে মেধাবীদের বিনা বেতনে পড়ানোর ঘোষনা

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০১-০১-২০২০ ০৫:৩১ অপরাহ্ন
চৌহালীতে বই বিতরন উৎসব নববর্ষে এনায়েতপুর ইসলামীয়া স্কুলে মেধাবীদের বিনা বেতনে পড়ানোর ঘোষনা

চৌহালী  প্রতিনিধিঃ সাড়া দেশের মত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে বই বিতরন উৎসব হয়েছে। বুধবার সকালে প্রাথমিক ও মাধ্যামিক শিক্ষার্থীদের মাঝে স্কুল কর্তৃপক্ষ বই বিতরন করেন। উপজেলার এবছর  ৪৬টি হাইস্কুল, ভোকেশনাল স্কুল ও দাখিল মাদ্রাসায় ৬ লাখের মত বই এবং ১২৮টি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ ছাত্র-ছাত্রীর জন্য ১ লাখ ১২ হাজার ৬৭১টি বই বিতরন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ জানান।  তিনি জানান, নতুন বই পেয়ে ছাত্র-ছাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করে আগামীতে মেধার উন্নয়নে দৃপ্ত শপথ নিয়েছে।

এদিকে বই বিতরন উৎসবে উপজেলার ঐতিহ্যবাহী মেধাবী বিদ্যাপিঠ এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে নববর্ষের প্রথম দিনে স্কুলে অধ্যায়নরত জিপিএ-৫ প্রাপ্ত এবং নতুন পিইসি ও জেএসসিতে জিপিএ-৫ পাওয়া ভর্তি হতে ইচ্ছুকদের বিনা বেতনে পড়ানোর ঘোষনা দেয়া হয়েছে। ৬ষ্ঠ শ্রেনী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত এই বই বিতরন কালে প্রধান শিক্ষক আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে স্কুল পরিচালনা পরিষদ সদস্য ইসমাইল হোসেন সরকার উদয়, ফজলুল হক ডনু, সিনিয়র শিক্ষক আব্দুল মতিন মিয়া, সহকারী প্রধান শিক্ষক খোরশেদ আলম, প্রমুখ বক্তব্য রাখেন। 


বক্তারা বলেন, মেধার বিকাশে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এজন্য তৃনমুলেও বিকাশ ঘটছে শিক্ষার উন্নয়ন। এ জাগরনে সাথী হতে এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে নিজেদের উদ্যোগে বৃত্তি প্রদান সহ মেধাবীদের বিনা বেতনে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে মেধাবীদের লেখা-পড়ায় আরো গতী ফিরে আসবে।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০১-০১-২০২০ ০৫:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 155 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com