উল্লাপাড়ায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত
০৪ মে, ২০২৬ ০৯:০০ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-০১-২০২০ ০৫:২৭ অপরাহ্ন
উল্লাপাড়ায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২০ শিক্ষাবর্ষে পহেলা জানুয়ারিতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বই উৎসব পালিত হয়েছে। সকালে উপজেলা মোমেনা আলী বিজ্ঞান স্কুলে বই উৎসব অনুষ্ঠিত  হয়। কাজী এহসানুল হাসান সন্টুর সভাপতিত্বে মোমেনা আলী স্কুল মাঠে বই উৎসবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,সহকারী পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল গোলাম রহমান,উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মোস্তফা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এম,জি,মাহমুদ ইজদানী, উপজেলা ভাইস চেয়াম্যান মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা,বিজ্ঞান কলেজের অধ্যাক্ষ শ্যামল কুমার রায়,উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের ইংরেজী প্রভাষক শামীম হাসান,দূর্নীতি প্রতিরোধ কমিটির  উল্লাপাড়া শাখার সভাপতি রেজাউন কবির পারভেজ প্রমুখ। উল্লাপাড়া বিজ্ঞান স্কুলে জে,এস,সিতে এবছর ১৮১ জন এ+ প্লাস পেয়ে গৌরব উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে।

এছাড়াও উপজেলা উল্লাপাড়া এইচ,টি,ইমাম স্কুল এন্ড কলেজ, কয়রা খাদিজা সাঈদ উচ্চ বিদ্যালয়, পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়,সানফ্লাওয়ার স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-০১-২০২০ ০৫:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 165 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com