শিরোনামঃ
নিউজরুম ০১-০১-২০২০ ০৪:৩১ অপরাহ্ন |
নারায়ণগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গরবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের সদর উপজেলার মাসদাইর নামক এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির এসআই মো. আলী আকবর জানান, সকাল পৌনে ১০টায় খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ঢাকাগামী ডেমো ট্রেনের নিচে ওই ব্যক্তি কাটা পড়েন। তাঁর বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ এর মধ্যে। ট্রেনের নিচে কাটা পড়ার সময় ওই ব্যক্তি লাইন ধরে হাঁটছিলেন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com