শিরোনামঃ
নিউজরুম ০১-০১-২০২০ ০৪:২৮ অপরাহ্ন |
লালমনিরহাটের হাতীবান্ধায় সারা দেশের ন্যায় বুদ্ধি প্রতিবন্ধী ক্ষুদে শিক্ষার্থীরাও নতুন বই পেয়েছন। নতুন বই পেয়ে খুশিতে মেতে উঠেছে এই শিক্ষার্থীরা।আজ বুধবার (১জানুয়ারি) দুপুরে সানিয়াজান বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ সদস্য এরশাদ উল্লাহ শাকিল, উপজেলা জাইকা কর্মকর্তা আখতার আহসান, সানিয়াজান বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান প্রমুখ। প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা সাংবাদিকদের বলে, আমরা দেশের বোঝা নই। আমরা পড়াশুনা করে মানুষের মতো মানুষ হতে চাই। আমরাও দেশ এগিয়ে নিয়ে যেতে কাজ করতে চাই।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) সোলেমান মিঞা জানান, ৪৭ হাজার ৭৭২ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৩টি প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com