ডি কে এস কে আদর্শ স্কুল ও কারিগরি কলেজে বই উৎসব পালন খাইরুল ইসলামঃ সিরাজগঞ্জের কামারখন্দে ডি. কে. এস. কে আদর্শ স্কুল ও কারিগরি কলেজে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১জানুয়ারী) সকালে ডি. . এ. কে আদর্শ স্কুল ও কারিগরি কলেজ এর বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার সন্ধ্যা রানী সাহা, এ সময় বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার মো: জুলহাস। এ বই উৎসবের সভাপতিত্ব করেন চান্দ মোহাম্মদ।
বিদ্যালয়ের অধ্যক্ষ বলেন, সারাদেশের মত আমার এই প্রতিষ্ঠানেও উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান ২০২০ পালিত হল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এই মহৎ উদ্দেশ্য নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এরপর তিনি অত্র বিদ্যালয়ের জেএসসি ফলাফলের কথা উল্লেখ্য করে বলেন এবার আমাদের জেএসসি পরিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিল ১১৯। তার মধ্যে পাশ ৯৯জন। আশা করি আগামীতে শিক্ষাথীরা আরো ভালো করবে। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হক , মোঃ ইকবাল হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মো: রাশিদুল ইসলাম সহ আরও অনেক শিক্ষক।