বেলকুচি পৌর অটিজম স্কুলে বই উৎসব পালিত
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০১-০১-২০২০ ০২:২৪ অপরাহ্ন
|
|
বেলকুচি পৌর অটিজম স্কুলে বই উৎসব পালিত
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচি পৌর অটিজম স্কুলে বই উৎসব পালিত হয়েছে। বুধবার সকালে বেলকুচি সদর ইউনিয়নের অবস্থিত পৌর বেলকুচি পৌর অটিজম স্কুলে বই উৎসব পালিত হয়।
উক্ত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান। অত্র স্কুলের সভাপতি ও পৌর মেয়র বেগম আশানূর বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খাঁন, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, বেলকুচি সদর ইউনিয়ন পপরিষদের চেয়ারম্যান মির্জা সোলায়মান হোসেন, পৌর সচিব রফিকুল ইসলাম, প্রকৌশলী আব্দুল রাজ্জাক, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-০১-২০২০ ০২:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 563 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ