শাহজাদপুরে ৬ জুয়ারির কারাদন্ড
০৫ মে, ২০২৬ ০৯:৪৭ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে ৬ জুয়ারির কারাদন্ড


০১-০১-২০২০ ০২:১৩ অপরাহ্ন
শাহজাদপুরে ৬ জুয়ারির কারাদন্ড
স্টাফ রিপোর্টা, শাহজাদপুর : শাহজাদপুর উপজেলার চরাচিথুলিয়া গ্রামের বহুল আলোচিত আউয়ালের ডাব্বুর জুয়ার আসর ভেঙ্গে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। ওই সময় ৬ জুয়ারীকে কারাদণ্ড দেয়া হয়েছে। গত সোমবার রাতে শাহজাদপুরের ইউএনও শাহ মো. শামসুজ্জোহা ও র‌্যাব-১২ ওই অভিযান চালায়। জানা গেছে, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের বড়াল নদীর উত্তর পাড়ে দীর্ঘদিন ধরে তাস ও ডাব্বু দিয়ে লাখ লাখ টাকার জুয়া চালাতো আউয়াল হোসেন নামে এক ব্যক্তি। অভিযানে জুয়ার আসর থেকে পাবনার ফরিদপুর উপজেলার খবির উদ্দিনের ছেলে জয়নাল বিশ্বাস (৩২), বগুড়া জেলার গাবতলী থানার বিষ্ণপদ চক্রবর্তীর ছেলে নয়ন চক্রবর্তী (৩৩), উল্লাপাড়া উপজেলার গঞ্জের আলীর ছেলে মিজানুর রহমান (৪৫), জয়পুর হাট জেলার ক্ষেতলাল উপজেলার ফজলুর রহমানের ছেলে জামিউল ইসলাম (৫৫), শাহজাদপুর তালতলা এলাকার বারু হাজী ছেলে নুর আলম (৩২) ও কুমিরগোয়ালিয়া গ্রামের খবির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) কে আটক করা হয়। রাতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা এ ৬ জুয়ারির প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

০১-০১-২০২০ ০২:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 207 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com