জাহান আরা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত
২৬ এপ্রিল, ২০২৬ ০৫:৩৮ অপরাহ্ন

  

জাহান আরা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
০১-০১-২০২০ ১১:৪৭ পূর্বাহ্ন
জাহান আরা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিনে সিরাজগঞ্জ  শহরের অন্যতম বিদ্যাপীঠ জাহান আরা উচ্চ বিদ্যালয়ে বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে  সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফিরোজ মাহমুদ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন,মামুনুর রশিদ মামুন,ছানোয়ার হোসেন,সহকারি প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,সিনিয়র সহকারি শিক্ষক মওলানা আব্দুল হাকিম,শিক্ষক প্রতিনিধি সবিতাঘোষ,শিক্ষক আসলাম উদ্দিন,সঞ্জয় গৌরসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন। বই উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন। নতুন বছরের প্রথম দিনে বই পেয়ে খুশি হয়েছে শিক্ষার্থীরা।

 


স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ০১-০১-২০২০ ১১:৪৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 304 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com