রাজশাহীতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য
২২ জুন, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য

নিউজরুম
১০-১১-২০২০ ০২:১০ অপরাহ্ন
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ সদস্য

 রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় কর্তব্যরত অবস্থায় মোয়াজ্জেম হোসেন (৫০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানায় কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার ধুলউড়ি গ্রামের আজাহার আলীর ছেলে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর মতিহার থানাধীন বাইপাস রোডের মোহনপুর ব্রীজ সংলগ্ন চকপাড়ার রাস্তায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকাল সোয়া ১০টার দিকে পুলিশ কন্সটেবল মোয়াজ্জেম হোসেন বেলপুকুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন। পথে তিনি নগরীর মতিহার থানাধীন চৌদ্দপাই বাইপাস রোডের মোহনপুর ব্রিজ সংলগ্ন চকপাড়া মোড় পাকা রাস্তার উপর পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি বালুর ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আহতবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামা ট্রাকের ড্রাইভারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, থানায় ডিউটিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় পুলিশ কন্সটেবল নিহত হয়েছে। পুলিশ লাইনে জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।


নিউজরুম ১০-১১-২০২০ ০২:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 376 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com