নগরীতে বিদেশি বিভিন্ন ব্রাণ্ডের মদসহ যুবক আটক
২৩ এপ্রিল, ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন

  

নগরীতে বিদেশি বিভিন্ন ব্রাণ্ডের মদসহ যুবক আটক

নিউজরুম
১০-১১-২০২০ ০১:৩৫ অপরাহ্ন
নগরীতে বিদেশি বিভিন্ন ব্রাণ্ডের মদসহ যুবক আটক

রাজশাহী নগরীতে বিদেশি বিভিন্ন ব্রাণ্ডের মদ পাচারের সময় একজনকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে নগরীর সিএ্যন্ডবি মোড়ের সড়কে অভিযান চালিয়ে রানিনগর এলাকার আশিক নামের এক যুবককে আটক করা হয়।


বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সিএ্যন্ডবি মোড়ের কাছে ওঁৎ পেতে থাকে র‌্যাবের সদস্যরা। এসময় নগরীর তালাইমারি থেকে কোর্ট স্টেশনের দিকে যাওয়ার সময় কয়েকটি কার্টুন ভর্তি বিদেশি বিভিন্ন ব্রাণ্ডের মদসহ আশিক নামের এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নির্মুল আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।


নিউজরুম ১০-১১-২০২০ ০১:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 315 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com