রাবিতে রাসিকের এসটিএস কার্যক্রমের উদ্বোধন
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:৫১ অপরাহ্ন

  

রাবিতে রাসিকের এসটিএস কার্যক্রমের উদ্বোধন

নিউজরুম
০৮-১১-২০২০ ১০:২৬ অপরাহ্ন
রাবিতে রাসিকের এসটিএস কার্যক্রমের উদ্বোধন

 রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)-এর বর্জ্য ব্যবস্থার আধুনিকায়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে রাবি উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্যদ্বয় প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর প্রফেসর লুৎফর রহমান, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মেয়র এসটিএস এর কার্যক্রম ঘুরে দেখেন।


নিউজরুম ০৮-১১-২০২০ ১০:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 279 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com