নগরীতে চার দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন
২৩ এপ্রিল, ২০২৬ ০৭:২৮ অপরাহ্ন

  

নগরীতে চার দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজরুম
০৫-১১-২০২০ ০৩:০৮ অপরাহ্ন
নগরীতে চার দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে সাধারণ মেডিকেল এবং ডেন্টাল শিক্ষাথীরা। আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেডিকেল শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- করোনা মহামারীর সময়ে ঝুঁকি নিয়ে সেকেন্ড ওয়েভের মধ্যে প্রফ নয়, সেশনজট নিরসন করে যথা সময়ে কোর্স সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোসে ৬০ মাস এবং বিডিএস কোসে ৪৮ মাস (পুরাতন কারিকুলাম) লাগে। আর ৬০ মাস (নতুন কারিকুলাম) নিয়মিত-অনিয়মিত কোন শিক্ষার্থীর কাছ থেকেই এর বেশি বেতন নেওয়া যাবে না।

বন্ড সাইন দিয়ে শিক্ষার্থীরা কোনভাবেই স্বাস্থ্য ঝুঁকি নিতে রাজি নয়। কোন শিক্ষার্থী প্রফ দিতে এসে করোনা আক্রান্ত হলে, এর দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে। প্রতিটি পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।


নিউজরুম ০৫-১১-২০২০ ০৩:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 294 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com