গভীর শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ
২৩ এপ্রিল, ২০২৬ ০৭:২৯ অপরাহ্ন

  

গভীর শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ

নিউজরুম
০৪-১১-২০২০ ০৫:২১ অপরাহ্ন
গভীর শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ

 শোকাবহ জেলহত্যা দিবসে গভীর শোক আর শ্রদ্ধায় রাজশাহীতে জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দিনভর রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জাতীয় চার নেতার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসব কর্মসূচিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামারুজ্জামানের ছেলে ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি আক্তার জাহান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সহসভাপতি শাহীন আক্তার রেনী, শফিকুর রহমান বাদশা, আওয়ামী লীগ নেতা আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও শহীদ কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সকালে নগরীর অলোকার মোড় থেকে শোকর‌্যালি নিয়ে শহীদ কামারুজ্জামানের সমাধীতে যান। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে দোয়া করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা, যুগ্ম সম্পাদক আয়েন উদ্দিন এমপিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে শহীদ কামারুজ্জামানের সমাধীতে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক এবং জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনও শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া করেন।
জেলহত্যা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পক্ষ থেকে শহীদ চার জাতীয় নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারীসহ প্রশাসনের কমকর্তা ও শিক্ষকরা এই পুষ্পস্তবক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পনের পর তাঁরা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদসহ অন্যান্য কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠানও সেখানে পুষ্পস্তবক অর্পণ করে।
জেলহত্যা দিবসে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পক্ষ থেকেও জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য ড. মো. রফিকুল ইসলাম শেখ, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, পরিচালক ছাত্র কল্যাণ ড. রবিউল আওয়াল, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া মো. জগলুল সাদাত, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ, অফিসার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি প্রমুখ।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও নগরে যথাযথ মর্যাদায় জাতীয় চার নেতাকে স্মরণ করেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে নগরীর লক্ষীপুর মোড়ের বঙ্গবন্ধু চত্ত্বরে নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে জেলার পবা উপজেলার কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীর আয়োজনে আলোচনাসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও স্থানীয় এমপিরা অংশ নেন।
রাসিক : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ, মৌনর‌্যালি, রক্তদান কর্মসূচি , আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নগর ভবন হতে মৌন র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন এলাকা ঘুরে কাদিরগঞ্জে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর কবরস্থানে গিয়ে শেষ হয়। এরপর শহীদ কামারুজ্জামানের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
দিবসটি উপলক্ষে নগর ভবনের ওয়ান স্টপ বুথ চত্বরে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এরপর নগর ভবনের সিটি হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন কর াহয়। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু।
সভায় প্রধান আলোচক প্রফেসর ড. শাহ আজম শান্তনু বলেন, বঙ্গবন্ধু হচ্ছেন সূর্য্য সন্তান আর চারদিগন্তের জোতিষ্ক পুরুষ জাতীয় চার নেতা। ৩রা নভেম্বরের কথা আসলে অবধারিতভাবে ১৫ আগস্টের কথা এসে যাই। পচাঁত্তরের পনেরই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি।
আমরা নতুন প্রজন্ম : জেলহত্যা দিবস উপলক্ষে রাজশাহীর আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে। নগরের হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ে গরীব মানুষদের মাঝে খাবার বিতরণ করেন আমরা নতুন প্রজন্মের প্রধান পৃষ্ঠপোষক এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু।
এ সময় তিনি বলেন, জেলখানা হলো নিরাপদ স্থান। সেখানে আমাদের দেশের গর্ব চার নেতাকে হত্যা করা হয়েছিল এটি বাঙালি জাতির গভীর বেদনার বিষয়। এ ঘটনার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির ব্যবস্থার দাবি জানান তিনি।
এর আগে জেল হত্যা দিবসের প্রথম প্রহরে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আমরা নতুন প্রজন্ম। রাত ১২টা ১ মিনিটে রাজশাহীর সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্মের প্রধান পৃষ্ঠপোষক আজিজুল আলম বেন্টু নেতৃত্ব সংগঠনের সদস্যরা কামারুজ্জামানের কবরে পুস্পস্তবক অর্পন করেন। পরে শহীদ কামারুজ্জামানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া খায়ের করা হয়। এ আগে শোক র‌্যালী নিয়ে আমরা নতুন প্রজন্মের সদস্যরা সেখানে উপস্থিত হন।
জাতীয় শ্রমিক লীগ : শোকবহ জেল হত্যা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচএম কামারুজ্জান এর মাজারে সকাল ৮ টায় শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় শ্রমিক লীগ। রাজশাহী জেলার সভাপতি আবদুল্লাহ খানের নেতৃত্বে সহ সভাপতি, খোকন শেখ, গৌতম সরকার, আতাউর রহমান, এ পাশা, আ, আওয়াল, দীন মোহাম্মদ,আবু বাক্কার সিদ্দিকসহ জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
রাজশাহী কলেজ : নানা কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে রাজশাহী কলেজে জেলহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মহাঃ হবিবুর রহমানের নেতৃত্বে উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক ও অন্যান্য শিক্ষকসহ জাতীয় চার নেতার অন্যতম, রাজশাহীর কৃতী সন্তান শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর সকাল সোয়া ১০টায় র‌্যালি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০টায় ইতিহাস বিভাগের ব্যবস্থাপনায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজাউল করিম। শিক্ষার্থীদের মধ্যে হতে ইতিহাস ও ইংরেজি বিভাগের দুজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষ প্রফেসর মহাঃ হবিবুর রহমান ও উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। সভাপতি তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মকে তাদের আদর্শ ধারণ ও লালন করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।
আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক অধ্যাপক পিযুষ কান্তি ফৌজদার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, রাজশাহী কলেজ ম্যাগাজিন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার এবং সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ইব্রাহিম আলী।
রাকাব : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে মহানগর আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ, কে,এম সাজেদুর রহমান খান। পরবর্তীতে কাদিরগঞ্জে অবস্থিত জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান-এর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া পাঠ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিছ এবং মহাব্যবস্থাপক (পরিচালন) জিএম রুহুল আমিন। কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন রাকাবের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বাদ যোহর প্রধান কার্যালয়ের মসজিদে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গৃহায়ণ কর্তৃপক্ষ, রাজশাহী সার্কেল : জেলহত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও মানবভোজ বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের কর্মকর্তারা। এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে ফজরের নামাজের পর কোরআন তেলোওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বাদ জোহর মিলাদ মাহফিল ও মানবভোজ বিতরণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রজেক্ট ডিরেক্টর প্রকৌশলী মো. শামসুল আলম, নির্বাহী প্রকৌশলী মো. কাওসার মোর্শেদ প্রমূখ।
সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ প্রিন্সিপাল অফিস : সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ প্রিন্সিপাল অফিস কমিটির উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষ্যে সকাল ৮টায় একটি র‌্যালি বের হয়ে শহীদ এ.এইচ, কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং বীর শহীদের জন্য দোয়া করা হয়।
র‌্যালিটি সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ প্রিন্সিপাল অফিস কমিটি রাজশাহীর সভাপতি এ.এইচ. মাহমুদুন্নবী ও সাধারণ সম্পাদক গোলাম মাহমুদের নেতৃত্বে পরিচালিত হয়। র‌্যালিতে অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাজশাহী : হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রাজশাহীর আয়োজনে জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর শহীদ জাতীয় চার নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করে চন্ডীপুর কালীমাতার মন্দিরে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে বিশেষ প্রার্থনা করা হয়। ট্রাস্টি বাবু তপন কুমার সেনের সভাপতিত্বে প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের রাজশাহী জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং প্রকল্পের মহানগরের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আইইবি রাজশাহী কেন্দ্র : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, রাজশাহী কেন্দ্রের উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল সোয়া ৯ টায় জাতীর চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পন এবং বঙ্গবন্ধু ও শহীদ জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত সদস্যরা হলেন- কেন্দ্রের চেয়ারম্যান পদে প্রকৌঃ আবুল বাসার (এফ/০৫১০১), সম্পাদক পদে প্রকৌঃ মোঃ নিজামুল হক সরকার (এফ-১১১০৫), ভাইস চেয়ারম্যান (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ শামিমুর রহমান (এফ/৮৭২৪), ভাইস-চেয়ারম্যান (একাডেমিক) পদে অধ্যাপক ড. প্রকৌঃ মোঃ আব্দুল আলীম (এফ/০৮৯০৯)। এছাড়াও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিক রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মহানগর শ্রমিক লীগ : জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার উদ্যোগে সকাল সাড়ে ১০টায় কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১১ টায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা সাড়ে ১১টায় জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধীর পাশে নগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল অংশগ্রহন করেন নগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
ওয়াসা শ্রমিক লীগ : জেলহত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী ওয়াসা শ্রমিক লীগ। পাশাপশি শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুিষ্ঠত হয়।
ওয়াসা শ্রমিক লীগের সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জহির হোসেন লালা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদ। এছাড়াও ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) এস.এম.তুহিনুর আলম, প্রধান প্রকৌশলী পারভেজ মাসুদ প্রমূখ উপস্থিত ছিলেন।
আইডিইবি:এদিন মঙ্গলবার সকালে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) ও আইডিইবি’র রাজশাহী শাখার সভাপতি প্রকৌশলী মো. আমিনুল হক, আইডিইবি’র রাজশাহী শাখার উপদেষ্টা মো. তাজুল ইসলাম, আইডিইবি’র রাজশাহী শাখার সহসভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. হোসেন শাহীদ সোহরাওয়ার্দী, আইডিইবি’র রাজশাহী শাখার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক প্রকৌশলী আবু বাশির, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাঈদ আহম্মদ সানি, ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক মইনুল হকসহ অন্যান্য সদস্য প্রকৌশলীবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ: জেলা হত্যা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে পৃথক শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলাহাট: উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মেডিকেলমোড়স্থ মেডিকেল গেট সংলঘন দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনুর সভাপতিত্ব করেন অনুষ্ঠিত হয় জেল হত্যা দিবস। উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, সহ সভাপতি আব্দুল গাফ্ফার মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ার জাহান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফরাজুল হক বাবু, সাইফুল আহমেদ বিশ^াস, আওয়ামীলীগ নেতা একরামুল হক, ভোলাহাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন রজব প্রমুখ।
কুড়িগ্রাম: সারাদেশের ন্যায় শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কুড়িগ্রামেও জাতীয় চার নেতা নিহতের স্মরণে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
শিবগঞ্জ: শিবগঞ্জে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এদিন উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সরকারী মডেল হাই স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সাংসদ আ: ওদুদ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক তোসিকুল ইসলাম টিসু,উপজেলা ছাত্রলীগ সভাপতি রিজভী আলম রানা, সাধারন সম্পাদক আসিফ আহসান সহ উপজেলা ,পৌর , বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ এবং ছাত্রলীগের ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিয়ামতপুর: মঙ্গলবার জাতীয় চার নেতাকে রাষ্ট্রীয় নিরাপত্তার স্থান জেলখানায় থাকা অবস্থায় হত্যার প্রতিবাদে জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় উপজেলার দলীয় কার্যালয়ে পালিত হয়। আলোচনা সভায় নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও মহিলা লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
বড়াইগ্রাম: মঙ্গলবার জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু ও উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সবশেষে জাতীয় চার নেতার আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
বাগমারা: বাগমারায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আ’লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুলের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কৃষকলীগের সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু। উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, হাচেন আলী, আব্দুল বারী, জেলা আ’লীগের সাবেক সদস্য জাহানার বেগম, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর প্রমুখ। আলোচনা শেষে জাতীয় চার নেতা সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


নিউজরুম ০৪-১১-২০২০ ০৫:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 351 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com