রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা আক্রান্ত
২৪ এপ্রিল, ২০২৬ ০২:৫৩ পূর্বাহ্ন

  

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা আক্রান্ত

নিউজরুম
২৫-১০-২০২০ ০৬:২৪ অপরাহ্ন
রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা আক্রান্ত

 রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে তিনজন রাজশাহীর, দুইজন নাটোরের, আটজন বগুড়ার, নয়জন সিরাজগঞ্জের এবং চারজন পাবনা জেলার বাসিন্দা। শনিবার বিভাগে ৪১ জন করোনা রোগী সুস্থও হয়েছেন।

এর মধ্যে ২২ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীর ১০ জন, নওগাঁর দুইজন, জয়পুরহাটের চারজন এবং পাবনার দুইজন সুস্থ্য হয়েছেন। শনিবার বিভাগে কারও মৃত্যু হয়নি। বিভাগে এ পর্যন্ত ৩১৯ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৭৮৩ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৯ হাজার ৩৯৫ জন। বর্তমানে বিভাগের আট জেলায় হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৪৯১ জন।


নিউজরুম ২৫-১০-২০২০ ০৬:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 361 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com