পুঠিয়ায় বালু বোঝাই ট্রাক উল্টে শ্রমিক নিহত
২৪ এপ্রিল, ২০২৬ ০১:২৫ পূর্বাহ্ন

  

পুঠিয়ায় বালু বোঝাই ট্রাক উল্টে শ্রমিক নিহত

নিউজরুম
১৪-১০-২০২০ ০৭:১৪ অপরাহ্ন
পুঠিয়ায় বালু বোঝাই ট্রাক উল্টে শ্রমিক নিহত

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় বালু বোঝাই ট্রাক উল্টে আবু সিয়াম (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালকসহ আহত হয়েছেন অপর তিনজন। নিহত বালু শ্রমিক রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের রমজান আলীর ছেলে। বুধবার সকালে পুঠিয়া উপজেলার বিড়ালদহ-মাইপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে ওই বালু বোঝাই ট্রাকটি মুক্তারপুর থেকে টোনাপাড়া গ্রামের দিকে আসছিল। পথে নয়াপাড়া এলাকার একটি কালভার্টে কাছে এসে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় বালুর চাপায় সিয়াম নামের এক যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। ট্রাক চালকসহ বাকিরা সামান্য আহত হয়েছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


নিউজরুম ১৪-১০-২০২০ ০৭:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 259 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com