গোদাগাড়ীতে আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
২৪ এপ্রিল, ২০২৬ ০১:২৬ পূর্বাহ্ন

  

গোদাগাড়ীতে আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

নিউজরুম
১২-১০-২০২০ ০৮:৪২ অপরাহ্ন
গোদাগাড়ীতে আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

 রাজশাহীর গোদাগাড়ীতে এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গোগ্রাম ইউনিয়নের বলিয়াডাং গ্রামে এ ঘটনা ঘটে। আদিবাসী ওই স্কুলছাত্রীর বাড়ি পাশর্^বর্তী বর্গিতলা গ্রামে। এ ঘটনায় রাতে থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার যুবকের নাম আল-আমিন (২৭)। সে উপজেলার বলিয়াডাং গ্রামের আলম হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ওই কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা করেছেন। পরে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নবম শ্রেণির ওই আদিবাসী ছাত্রী (১৪) শনিবার বিকেল তিনটার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বলিয়াডাং গ্রামে শিক্ষকের বাড়ি যাচ্ছিলেন। পথের মধ্যে ধানক্ষেতের আইলের ওপর একা পেয়ে বলিয়াডাং গ্রামের আলম হোসেনের ছেলে আল আমিন কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। কিশোরী চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসেন। ওই সময় আল-আমিন পালিয়ে যায়।
ওসি জানান, রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করলে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


নিউজরুম ১২-১০-২০২০ ০৮:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 326 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com