শিরোনামঃ
নিউজরুম ০৬-১০-২০২০ ১২:৩২ অপরাহ্ন |
খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। তার নাম ওমর আলী (৫১)। নাটোরের সিংড়া উপজেলার বড়বাড়ি এলাকায় তার বাড়ি। ওমরের বাবার নাম দিনু সরদার।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওমরের মৃত্যু হয়। নিহতের ছেলে খোরশেদ জানান, তার বাবা পেশায় একজন শিলপাটা ধারদার। এর বাইরে শখের বশে তিনি সাপ ধরে খেলা দেখান। সম্প্রতি তিনি একটি বিষধ গোখরা সাপ ধরেন।
ভুলবশত: সাপটির বিষদাঁত ভাঙা হয়নি। রবিবার বিকালে বড়বাড়ি বাজারে তিনি লোক জড় করে খেলা দেখাচ্ছিলেন। এরই এক পর্যায়ে সাপটি তার হাতে ছোবল দিতে থাকে। সাপের ছোবলে বিষের যন্ত্রণা হতেই তিনি চিৎকার করে বলেন, ‘আমাকে বাঁচাও, এর বিষদাঁত ভাঙা নাই।’
সাপুড়ের এমন কথায় উপস্থিত দর্শক, প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা প্রথমে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
খেলা দেখাতে গিয়ে
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com