শিরোনামঃ
নিউজরুম ০৪-১০-২০২০ ০৮:১৪ অপরাহ্ন |
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে গোলগুলি ও সংঘর্ষের ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কুতুপালং রোহিঙ্গাশিবিরের বাসিন্দা ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)।
এ তথ্য নিশ্চিত করেছেন রোহিঙ্গাশিবিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ আতিকুর রহমান।
কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ বলেন, সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে রোহিঙ্গাশিবিরের ভেতরে থাকা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা গাজী সালাউদ্দিন বলেন, উখিয়া থানা-পুলিশ ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com